[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

জুলাই সনদ’ নিয়ে মতামত জমা দিয়েছে ২৬ রাজনৈতিক দল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:৪৬

ছবি: সংগ্রহীত

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ খসড়া পর্যালোচনা করে এখন পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল নিজেদের মতামত জমা দিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২৪ আগস্ট) বেলা ১টা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য ২৫তম ও ২৬তম দল হিসেবে মতামত দাখিল করেছে।

এর আগে, গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় সংশোধিত খসড়া পাঠানো হয়। সর্বশেষ, কমিশন খসড়ার ওপর মতামত প্রদানের সময় ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়িয়ে দেয়। ফলে শুক্রবার (২২ আগস্ট) মোট ২৪টি দল মতামত জমা দেয়।

এই দলগুলো হল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।

তবে এখন পর্যন্ত ৪টি দল কোন মতামত দেয়নি। মতাতম না দেয়া দলগুলো হলে- গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর