[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

বেসরকারিভাবে চাল আমদানির সময় বাড়ল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৩০

ছবি: সংগৃহীত

বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান থেকে চাল আমদানি ও বাজারজাত করার সময় আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর চাল আমদানি ও বাজারজাত করর সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

উল্লেখ্য, আমনের ভালো ফলন সত্ত্বেও গত ডিসেম্বরের শেষ দিকে চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর পরিস্থিতি সামাল দিতে সরকার চাল আমদানির ওপর জোর দেয়। সরকারি এবং বেসরকারি পর্যায়ে চাল আমদানি হচ্ছে। 

চাল আমদানি এবং দেশের ৬৪ জেলায় ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয়) মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রির ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। হঠাৎ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া চালের দাম পাইকারি পর্যায়ে এখন নিম্নমুখী।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর