[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

মৎস্য খাদ্য বিধিমালা জারি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ ডিসেম্বার ২০২৪, ১৪:৪৬

ছবি: সংগৃহীত

মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ক্ষমতাবলে মৎস্য খাদ্য বিধিমালা, ২০২৪ জারি করা করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই বিধিমালা কার্যকর করার মাধ্যমে আমরা মৎস্যখাতে একটি টেকসই উন্নয়নের পথ তৈরি করতে চাই, যা মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বিধিমালার আলোকে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর