[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৪, ২২:৪৪

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে নেতাকর্মীরা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কালো পতাকা মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময়ব উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব মো: রফিকুল ইসলাম। , সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠানসহ আরোও অনান্যরা।

বক্তারা বলেন, সকল ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর