[email protected] ঢাকা | সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬, ২রা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৬, ২১:২৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি ও বর্তমানে জেলা পুলিশের অপরাধ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত মোহা. নুরে আলম ও সাবেক এসআই আরিফের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি, ব্যক্তিগত গাড়ি আটকে রাখা, হয়রানি ও পুলিশ হেফাজতে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন।

রোববার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে মাহফুজা খাতুন জানান, গত ৬ জানুয়ারি রাজশাহী থেকে ফেরার পথে আমনুরা টপাপাড়া এলাকায় তাঁর ব্যক্তিগত গাড়ির সঙ্গে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে নয় বছরের এক শিশু আহত হয়। পরে পুলিশ গাড়িটিসহ দুইটি অটোরিকশা আটক করে। তাঁর অভিযোগ, গাড়ি ছাড়িয়ে নিতে তৎকালীন ওসি ও এসআই ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় কোনো মামলা বা জব্দ তালিকা ছাড়াই ১৬ দিন গাড়িটি আটকে রাখা হয়। পরবর্তীতে নয় মাস হয়রানির পর গত ২৭ সেপ্টেম্বর গাড়িটি তার জিম্মায় দেওয়া হয়।

তিনি আরও জানান, আদালতের আদেশে গাড়ি ফেরত নিতে গিয়ে সেটির বনেট, উইন্ডস্ক্রিন ও বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ঘুষ দাবি, গাড়ি ভাঙচুর ও হয়রানির নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মামলাটি বিচারাধীন। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর