[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬, ২২শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত-৫, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৬, ১৮:৪১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন ৫ জন মাদক নির্মুল কমিটির সদস্য। ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের আক্রমণের শিকার হয়েছেন ইউএনও জিল্লুর রহমান। এসময় তার গাড়ি ভাংচুর করা হয়।

মঙ্গলবার রাত ৯ টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হচ্ছে- কামরুল( ৪০),শাম মোহাম্মদ (৪৫),মাইনুল(৩৫),ফারুক( ৪৫)ও রিফাত(২৫)।

ঘটনা প্রসঙ্গে রহনপুর রেল স্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন জানান, রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য কেডিসিপাড়া (শান্তিপাড়া)কে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।এরই অংশ হিসেবে আমাদের সদস্যরা মাদক বিরোধী কাজ করার সময় ওই এলাকার গডফাদার যুবদল নেতা আব্দুল্লাহর লোকজন আমাদের সদস্যদের উপর হামলা চালিয়ে মহিলাসহ ১০ জনকে আহত করে।

এসময় ইউএনও জিল্লুর রহমান ঘটনাস্থলে এলে তার গাড়িতে হামলা চালানো হয়।

এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান জানান, রহনপুর রেলস্টেশনে শান্তিপাড়ায় আম ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সারাদিন দুই পক্ষেরই মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ছিলো। আমরা সেটা দেখার জন্য মঙ্গলবার রাতে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা আম ব্যবসায়ীদের উপর চড়াও হয় এবং সেখানে একজন আম ব্যবসায়ীকে আক্রমণ করেন। এতে সেই আহত আম ব্যবসায়ীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হওয়ার সময় কয়েকজন বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করে। এ সময় একটি পাথর আমার গাড়িতে লাগে এবং গাড়ির গ্লাস সামান্য ভেঙে যায়। আমরা এ ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। আমরা চলে আসার পর আম ব্যবসায়ীদের আরো কয়েকজনকে মাদক ব্যবসায়ীরা আক্রমণ করে।এতে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জেনেছি।

ওই এলাকার আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ওসি নাজমুল হক জানান, রাতে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার সকালে ওই এলাকায় দুপক্ষের উত্তেজনা থাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় থানায় এখন পর্যন্ত( বুধবার দুপুর ১২টা ) কোন অভিযোগ করেনি।

আব্দুল্লাহ নাহিদ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর