[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬, ২০শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

আমনুরায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যুব সমাজ ও এলাকাবাসীর মাদকবিরোধী র‍্যালি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৬, ১৫:৫৫

ছবি: সংগ্রহীত

যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমনুরা দরগাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি আমনুরার ঝিলিম বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমনুরা রেলওয়ে স্টেশনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পদযাত্রায় স্থানীয় যুবসমাজসহ এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান এবং ঝিলিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান ইসলাম সাজু।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কারণে আজ সমাজ ও তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে ঠেলে যাচ্ছে। এই সমাজকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে যুব সমাজের এই সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

বক্তারা আরও আহ্বান জানান, মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় খুব শিগগিরই একটি মাদকমুক্ত সুস্থ সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

প্রে.রি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর