প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৬, ১৯:২৫
চাঁপাইনবাবগঞ্জে ৪০০ এতিম শিশুর মাঝে গরম খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার চাঁন্দলাই জামে মসজিদ এতিমখানা কমপ্লেক্স ও দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় এ খাবার বিতরণ করা হয়।
‘Feed the Hungry Project–2026’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করে এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ECHO)। এতে সহযোগিতা করে আমান (AMAN) ও ইমদাদ সেতারা হক ফাউন্ডেশন। কর্মসূচিতে এতিম শিশুদের মাঝে পোলাও, রোস্ট ও মিষ্টি পরিবেশন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের মৌলিক চাহিদা কিছুটা লাঘব করা এবং তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ সময় এতিমখানা কমপ্লেক্সের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন, এতিম ও পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম শিশুদের মাঝে আনন্দ সৃষ্টি করার পাশাপাশি সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বাড়াতে ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: