[email protected] ঢাকা | শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬, ৯ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

রায় ও ডিক্রির ভিত্তিতে দুর্গাপুরে জমির দখল বুঝে পেলেন দাবিদার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৪৭

ছবি: সংগ্রহীত

রাজশাহীর দুর্গাপুরে আদালতের রায় ও নির্দেশনার পর একটি জমির দখল সংশ্লিষ্ট দাবিদারের কাছে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আদালতের নির্দেশনা অনুযায়ী সরেজমিনে জমির সীমানা নির্ধারণ ও দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হয়।

আদালতের নথি অনুযায়ী, রাজশাহীর দুর্গাপুর থানার সহকারী জজ আদালতে দায়ের করা ৪০/২০১০ নম্বর মামলায় বাদী মো. জাইদুল ইসলাম, যায়দুর রহমান ও অন্যান্য এবং বিবাদী মোসা. আনোয়ারা বেওয়া ও অন্যান্য।

মামলাটি দুর্গাপুর উপজেলার লক্ষণখলাসী মৌজার আরএস দাগ নম্বর ৩৬৬৪-এর জমি নিয়ে। আদালতের নথিতে জমিটির পরিমাণ ২২ একর বাগান হিসেবে উল্লেখ রয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সরেজমিনে উপস্থিত ছিলেন নাজির আঃ কাদের জিলানী, নায়েব নাজির মো. নাসির উদ্দিন এবং অ্যাডভোকেট কমিশনার নাসির উদ্দিন। এ সময় জমির সীমানা নির্ধারণসহ আদালতের রায় ও ডিক্রি অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়।

এদিকে ঘটনাস্থলে স্থাপিত সাইনবোর্ডে জমির পরিমাণ ২১ শতাংশ উল্লেখ করা হয়েছে। সেখানে আদালতের ডিক্রিপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মো. জাহিদুল ইসলাম (জামাল)-এর নামও উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আদালতের রায় ও ডিক্রির ভিত্তিতেই জমির সীমানা নির্ধারণ এবং দখল বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এসময় আদালতের প্রেরিত সদস্যবৃন্দ, স্থানীয় ব্যাক্তিবর্গ , ইউনিয়ন পরিষদের সদস্য , এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর