প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৬, ২০:৩৮
চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাচোল উপজেলার ঝিকরা নতুনপাড়া গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন এনএজিআর-ইনগেজ প্রকল্পের উদ্যোগে সুশীল সমাজের সংগঠনের গঠন ও পরিচিতি সভায় এই আহ্বান জানানো হয়।
এনএজিআর নির্বাহী পরিচালক স্টেফেন সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনায় জলবায়ু পরিবর্তনের ফলে জনজীবন, জীবিকা ও পরিবেশের ওপর সৃষ্ট নানা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। এছাড়া এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রসঙ্গত, এনএজিআর-ইনগেজ প্রকল্পটি চাঁপাইনবাবগঞ্জ সদর ও ঝিলিম এবং নাচোল উপজেলার নাচোল ও নেজামপুর ইউনিয়নের ২৭টি গ্রামে বাস্তবায়নের জন্য সুশীল সমাজ সংগঠন, মিডিয়া ডায়লগ, দ্বিমাসিক সভা এবং তিনটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরাম গঠন করা হয়েছে। সভায় অংশগ্রহণকারীগণ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
প্রদীপ/আ.আ
মন্তব্য করুন: