[email protected] ঢাকা | বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬, ৮ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

দুর্লভপুরের গুচ্ছগ্রামে বন্যার্তদের মাঝে জিআর চাল বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২৬, ২১:৫৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জিআর (গ্র্যান্ট রিলিফ) চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী এবং দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম।

এ সময় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগকালীন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

জিআর চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা দুর্যোগের সময়ে সরকারি সহায়তা পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলেন, বন্যার মতো দুর্যোগে খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে দুর্যোগ কবলিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর