[email protected] ঢাকা | শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬, ৩রা আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে পরিচ্ছন্নতা কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৬, ১৫:৩৮

ছবি: সংগ্রহীত

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ছোট বনগ্রাম পূর্বপাড়া পারিবারিক গোরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ রুমন এবং চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে গোরস্থানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর প্রজনন উপযোগী স্থান পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুভ হাসান, সদস্য রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শিমুল, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের মনিরুল, উজ্জল ও শিমুল এবং চন্দ্রিমা থানা ছাত্রদলের নেতাকর্মী জয়, মিম ও স্বাধীনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগতভাবে সচেতন হলেই হবে না, আশপাশের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর