[email protected] ঢাকা | শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬, ২৭শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো পাঁচ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৬, ২২:৩১

গাইড গাইডার প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘গাইড গাইডার প্রশিক্ষণ কোর্স-২০২৬’ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণী মহিলা সংসদ ভবনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জের কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— স্থানীয় কমিশনার ফারুকা বেগম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম।

প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক তানজিমা বিনতে হান্নান।

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

প্রশিক্ষণে গাইডিং কার্যক্রম পরিচালনা, নেতৃত্ব, শৃঙ্খলা ও বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডসের কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর