প্রকাশিত:
৮ সেপ্টেম্বার ২০২৬, ২০:৪৩
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার মনাকষার তারাপুর-ঠুঠাপাড়া ও দাদনচক ঘাটে এসব ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-ঠুঠাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে সাহেব আলী (২৯) ও দুর্লভপুর ইউনিয়নের দাদনচক এলাকার মৃত পলাশ আলীর ছেলে ইউসুফ আলী (১৩)।
স্থানীয়রা জানায়, বিকেলে তারাপুর-ঠুঠাপাড়া এলাকায় মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সাহেব আলী। এদিকে দাদনচক ঘাটে গোসল করতে নেমে মৃত্যু হয় ইউসুফ আলীর।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আ.ই/আ.আ
মন্তব্য করুন: