[email protected] ঢাকা | শনিবার, ২৯শে আগস্ট ২০২৬, ১৪ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে মৃত্যু

জানাজা শেষে পাশাপাশি শায়িত হলেন পাঁচ শিশু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৬, ২৩:০২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর শাখা ‘মরা নদী‘তে একসঙ্গে ডুবে মারা যাওয়া পাঁচ শিশুর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ০৭ টার দিকে চর চাকলা গোরস্থানে তাদের পাশাপাশি দাফন সম্পন্ন হয়। এই সময় এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়।

নিহতরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

জানা যায়, শুক্রবার দুপুর পৌনে একটার সময় চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের অবস্থিত পদ্মা নদীর শাখা ‘মরা নদী‘তে গোসল করতে নামে পাঁচ শিশু। পাঁচ শিশু একসঙ্গে পানিতে নামার কিছুক্ষণ পরই তারা ডুবে যায়। তাদের কেউ সাঁতার জানত না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে পাঁচ শিশুকেই উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃত পাঁচ শিশু একই এলাকার এবং পরস্পরের আত্মীয় হওয়ায় মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যার পর চর চাকলা গোরস্থানে পাশাপাশি পাঁচ শিশুকে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাফিজুর রহমান বলেন, আজ শুক্রবার সন্ধ্যা ০৭ টার দিকে পানিতে ডুবে মারা যাওয়া পাঁচ শিশুর পাশাপাশি দাফন সম্পন্ন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ জানতে পারে পদ্মা নদীর শাখা মরা নদীতে পাঁচ শিশু ডুবে মারা গেছে। আনুমানিক দুপুর ১টার দিকে তারা গোসল করতে নদীতে নামে। পরে একে একে পাঁচজনই পানিতে ডুবে যায়।

তিনি বলেন, ডুবে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুদের হাবুডুবু খেতে দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। নিহত শিশুদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তারা একই পাড়ায় বসবাস করত এবং পরস্পরের আত্মীয়-স্বজন। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্ত করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর