[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

বিএসটিআই’র অনুমোদনহীন পানি ও কেক কারখানা, রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৬, ২১:৪১

ছবি: সংগ্রহীত

বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন ও গ্রহণ ছাড়াই খাবার পানি ও জন্মদিনের কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণের দায়ে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন না করেই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের দায়ে রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ডেকোরেটেড কেক’ বা জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি-বিতরণের দায়ে শোয়াইব সিফাত বেকারী প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর