প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৬, ১৮:০০
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড়ের দক্ষিণ পাশে নাচোল টু আমনুরা রোড সংলগ্নে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়।
মৃত ব্যক্তি হলেন উপজেলার নেজামপুর ইউনিয়নের টকটকিয়া মসনাপাড়া গ্রামের বাজুর হসদার ছেলে সোহেআল হাসদা (১৯) ।
জানা যায়, ঘটনাস্থলে দুইজন ইলেকট্রিশিয়ান বিদ্যুতের কাজ করছিলেন। তাদের সাথে ভিকটিমও কাজ করছিলেন। একপর্যায়ে বাঁশ কাটার সময় বিদ্যুতের তারের উপর বাঁশ পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথে সাথেই ঘটনা স্থলে মারা যান।
এ বিষয়ে নাচোল পল্লী বিদ্যুৎ ডিজিএম গোলাম সারওয়ার মোর্শেদ জানান যে ঘটনাটাটি ঘটেছে এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আর যেই কাজটি করেছিলেন সেটি ছিলো নেসকোর কাজ। কিন্তু পাশে আমাদের পল্লী বিদ্যুৎ এর ৩৩ হাজার লাইন ছিলো। যাতে করে এই দুর্ঘটনাটি ঘটে। আমাদের পল্লী বিদ্যুৎ এর কাজ হলে লাইন টেনে কাজ করা হতো।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ জানান, সোহেল হাসদা বাঁশ কাটছিলেন এমতাবস্থায় বিদ্যুতের তারের উপর বাঁশ পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ভিকটিমদের পক্ষ থেকে কোন অভিযোগ না তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: