[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

বালিয়াডাঙ্গাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়ামুক্ত ইউনিয়ন গড়তে যৌথ অঙ্গীকার

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৬, ১৬:১০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরেপড়ামুক্ত ঘোষণা করার লক্ষ্যে এক যৌথ অঙ্গীকার ও ঘোষণাভিত্তিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগীতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু হেনা মো: আতাউল হক কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু কর্মকর্তা মো: জাবেদ আলী।

অনুষ্ঠানে ভবিষ্যতে যেন এই ইউনিয়নে কোনো বাল্যবিবাহ, শিশুশ্রম কিংবা বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনা না ঘটে, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, গ্রাম উন্নয়ন সোসাইটি, যুব ও শিশু ফোরামের পক্ষ থেকে এক সম্মিলিত ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়। সকল পক্ষের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন এবং শিশুর সার্বিক বিকাশে দৃশ্যমান ভূমিকা রাখার দৃঢ় প্রতিশ্রুতি দেন।

প্রায় ১০০ জন স্থানীয় অধিবাসী ও অতিথির উপস্থিতিতে সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর জোর দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানুয়েল হাসদা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি সেলিম রেজা এবং ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল কস্তা ও এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উত্তম মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে উপস্থিত সকলে একযোগে অঙ্গীকার ব্যক্ত করেন যে, শিশুর অধিকার সুরক্ষা ও তাদের পূর্ণ বিকা নিশ্চিত করতে আজ থেকেই বালিয়াডাঙ্গা ইউনিয়নকে এসব সামাজিক ব্যাধিমুক্ত করতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন।

উত্তম/ও.ভি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর