[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলন কৃষকরা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৬, ১৭:৪৬

ছবি: সংগ্রহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার না আসায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিক্ষুব্ধ হয়ে গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুল হাজীর মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত সার বরাদ্দ পেলেও কৃষকদের তা দিতে গড়িমসি করছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ডিলারকে মোট ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা।

রোববার সকাল থেকে সারের জন্য ওই ডিলার পয়েন্টে ২ শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলার পয়েন্ট না খোলায় একপর্যায়ে তারা গুদামের দরজা ভেঙে সার নিয়ে যেতে শুরু করেন। এ সময় ৫০ কেজি ওজনের ১৯৭টি বস্তায় থাকা ৯ হাজার ৮৫০ কেজি ইউরিয়া সার নিয়ে যান তারা। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এবং বাকী সার রক্ষা করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন বলেন, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। বিপরীতে বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনও ছিল এর চেয়ে কম। ফলে সার না পাওয়ার আশঙ্কা থেকে কৃষকরা গুদাম থেকে সার নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, কৃষকরা ১৯৭ বস্তা সার নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, আগস্ট মাসে উপজেলায় ইউরিয়া সারের চাহিদা ছিল ৬৮০ মেট্রিক টন। সেই পরিমাণ সার পাওয়া গেছে এবং বিতরণও চলছে। উপজেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই। কৃষকদের মধ্যে আতঙ্ক থেকেই এমন ঘটনা ঘটেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গার একটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সার বিতরণ চলছিল। এ সময় কিছু লোক সার নিয়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিছু সার উদ্ধার হয়েছে, বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর