[email protected] ঢাকা | রবিবার, ২৩শে আগস্ট ২০২৬, ৭ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

পাওনা আদায়ের আন্দোলনে ১৯ মাস: রাজশাহীতে রাজপথে গ্রামীণফোনের সাবেক কর্মীরা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৬, ২৩:৩৩

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ৫% বিলম্বজনিত আইনি পাওনা ১৬ বছর ধরে পরিশোধ না করা এবং নতুন রিটের মাধ্যমে অধিকার খর্ব করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ আগষ্ট) বেলা ১২টায় নগরীর আলুপট্টি মোড়ে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর উদ্যোগে গত ১৯ মাস ধরে চলা ধারাবাহিকভাবে আন্দোলনের অংশ হিসেবে এ শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১১ সালে শিল্প প্রতিষ্ঠান সংক্রান্ত এসআরও (SRO) চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পরবর্তীতে গ্রামীণফোন প্রত্যাহার করে নিলেও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের পাওনা বুঝিয়ে দেয়নি। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে নানাভাবে প্রশাসনিক বাধা দেওয়া হয়েছে; এমনকি গভীর রাতে গ্রেপ্তার ও মিথ্যা মামলার মাধ্যমে কর্মীদের হয়রানি করা হচ্ছে।

উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে ঐক্য পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ইকরামুজ্জামান খান, শামী উদ্দীন, আসিফ হোসেন, সুলতান মাহমুদ, মহিবুল হাসান, অসীম কুমারসহ আরও অনেক।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর