[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৮শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৬, ২২:৩৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উত্তরবঙ্গের জনপ্রিয় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রহনপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার গোমস্তাপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এনায়েত করিম তোকি, আসাদুল্লাহ আহমদ, আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল এবং সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাই টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েল।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরছে। ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শ.আ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর