[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নানান আয়োজনে নাচোলে আদিবাসী দিবস উদযাপন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ২৩:০৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টাকাহারা গ্রামে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আদিবাসী দিবস-২০০৬ উদযাপন করা হয়েছে।

গ্রাম উন্নয়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নাচোল খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সহাদেব মাহাতো। বিশেষ অতিথি ছিলেন- নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মো. জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিপদ ভঞ্জন বর্মন, আনন্দ কুমার মুন্ডা, সিলভিয়া হেম্রম, তোজাম্মেল হক। সভাপতিত্ব করেন শ্রী নটোবর চন্দ্র বর্মন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের নাচোল এরিয়া সুপারভাইজার শ্রী রিতা মাহাতো। সূচনা বক্তব্য দেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের নাচোল এরিয়া ম্যানেজার এ্যামেব্রাশ টুডু।

নাচোল উপজেলার বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের সমন্বয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি দলকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর