প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ১৪:১৯
রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৯ আগষ্ট) সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সাহেববাজার জিরোপয়েন্টের একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে তাদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি, শিক্ষা, কর্মসংস্থান ও সাংবিধানিক অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: