[email protected] ঢাকা | রবিবার, ৯ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের শিশু আব্দুল আলিম নিখোঁজ, সন্ধানে সর্বসাধারণের সাহায্য প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৬, ২২:৩৪

নিখোঁজ আব্দুল আলিম। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ ফারুক হোটেলের সামনে থেকে আব্দুল আলিম (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে পরিবারটির সদস্যরা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার (০৮ আগষ্ট) দুপুর ১২:৩০ মিনিটের দিকে আরামবাগের ফারুক হোটেলের সামনে থেকে শিশু আব্দুল আলিম হঠাৎ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি সাদা রঙের গেঞ্জি এবং কালো রঙের হাফ প্যান্ট। এছাড়া শিশুটির চোখে চশমা রয়েছে।

নিখোঁজ শিশুর সন্ধান পেতে পরিবার ও স্বজনদের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি বর্ণিত পোশাক ও চেহারার শিশুর সন্ধান পান বা তাকে কোথাও দেখে থাকেন, তবে অনতিবিলম্বে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ নাম্বার: ০১৭৯৫-৮৩৭৩৫৩

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর