প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৬, ২১:১৩
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরের দিক থেকে কাঁচা মরিচ বোঝাই ট্রাক বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে এবং সারাদিকে ১২ টি ট্রাকে করে মোট ৩৫ মে.টন কাঁচা মরিচ আমদানি হয়। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মাঝে।
পানামা সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দিনে সারাদিনে ১২ টি ট্রাকে মোট ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। শুল্ক ও অন্যান্য আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাঁচা মরিচগুলো খালাস করা হচ্ছে, যাতে দ্রুততম সময়ে তা বাজারে পৌঁছে দেওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জের পুরান বাজারের ব্যবসায়ী বুদ্দু ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছিলেন সাধারণ ভোক্তারা। নতুন করে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দাম অনেকটাই কমে আসবে এবং ভোক্তাদের ওপর থেকে অতিরিক্ত দামের চাপ কমবে।
সমীর চন্দ্র ঘোষ বলেন, এই স্থলবন্দর দিয়ে ৭৭ টি আইপির মাধ্যমে ২৮ হাজার ৯৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: