[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৩০শে জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৬, ২২:৩১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের (২৪ মাস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর মডেল মসজিদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতি কর্মচারী ইউনিয়ন।

সংগঠনের সভাপতি দানিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি তাজিবুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু, যুগ্ম সম্পাদক মনোতোষ কুমার রায় এবং সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

এছাড়া কর্মচারী ইউনিয়নের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা জানানো হয়।

বক্তারা তাদের বক্তব্যে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নবনির্বাচিত কমিটি আগামী ২৪ মাস ঐক্যবদ্ধভাবে কাজ করে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর