[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

ইউপি সদস্য ইমরান আলীর হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে খোসালপাড়ার গ্রামের রাস্তা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২২ জুলাই ২০২৬, ১৪:০৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ইমরান মণ্ডলের উদ্যোগে খোসালপাড়া এলাকার কাঁচা রাস্তার উন্নয়ন কাজ এগিয়ে চলছে।

দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনি স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন গ্রামের রাস্তা সংস্কার ও চলাচল উপযোগী করার উদ্যোগ গ্রহণ করেছেন।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে কাদামাটির কারণে এসব সড়কে চলাচল অত্যন্ত কষ্টকর ছিল। বর্তমানে রাস্তা সংস্কারের ফলে শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে।

ওয়ার্ড সদস্য ইমরান আলী মণ্ডল বলেন, এলাকার মানুষের কষ্ট দূর করাই আমার প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাস্তার উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

শাহীন আলম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর