[email protected] ঢাকা | বুধবার, ২২শে জুলাই ২০২৬, ৬ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ২০:১৪

মশিউর রহমান (বামে), মো: সোহেল রানা (ডানে)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন’ (CBDF)-এর ২০২৫–২০২৬ মেয়াদের আগামী ১ বছরের জন্য নতুন কেন্দ্রীয় আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মোঃ রুমন মাহমুদ এই নতুন কমিটির ঘোষণা অনুমোদন করেন।

ঘোষিত এই আংশিক কমিটিতে পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোঃ ওয়াসিম আকরাম (ব্লাড গ্রুপ: এ পজিটিভ) এবং সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ মশিউর রহমান মেলিন (ব্লাড গ্রুপ: বি পজিটিভ)।

কমিটির অন্যান্য পদে সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সোহেল রানা (ব্লাড গ্রুপ: ও পজিটিভ), সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নাঈম হোসেন (ব্লাড গ্রুপ: বি পজিটিভ) এবং অর্থ সম্পাদক হিসেবে মোঃ শহিদুল ইসলাম (ব্লাড গ্রুপ: এবি পজিটিভ) মনোনীত হয়েছেন।

‘এসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নিমতলা মোড় থেকে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের প্রয়োজনে নিরলসভাবে কাজ করে আসছে। নতুন এই নির্বাহী পরিষদের নেতৃত্বে সংগঠনটির মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর