প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ১২:২৪
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ০৭ টায় সদর উপজেলার বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সকাল বেলা হাসিনা বেগম ছাগলকে খাওয়ানোর জন্য লোহার মইয়ের সাথে কাঠালের পাতা বাধছিলেন। মইটিই আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে হাসিনা বেগম বিদ্যুৎ স্পষ্ট হন। এই সময় তাকে বাচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয় এক অটো চালক এসে মেইন সুইচ অফ করেন এবং পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়াতেতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশের একটা টিম ঘটনাস্থলে উপস্থিত আছে এবং সুরতাহাল রিপোর্ট প্রস্তত চলছে। এছাড়া প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: