প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ১২:১৭
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে সুমন নামের এক টিটি মারধর করার অভিযোগ এনে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে।
শিক্ষার্থীরা জানান, টিটি সুমন টিকিট না কাটা যাত্রীদের সরকারি রশিদ ছাড়া টাকা নিয়ে ছেড়ে দিচ্ছিলেন। সুমন এর প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো পড়া টি-শার্ট দেখেও তাকে উপর্যুপরি মা*র*ধ*র করা হয়েছে। শুধু তাই নয়, সুমনকে তাঁর নির্ধারিত গন্তব্যস্থলের আগের স্টেশনে জোর করে নেমে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত টিটি সুমনকে হাজির করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এদিকে, হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য শিক্ষার্থীরা ক্ষমা চেয়ে বলেছেন, এর সমাধান না হলে কাল অন্য কোন যাত্রীর সাথেও টিটি এ ধরণের ঘটনা ঘটাতে পারে।
তবে রেল কর্তৃপক্ষ বলেছে, শিক্ষার্থীদের অভিযোগ আসলে নিয়ে এরইমধ্যে অভিযুক্ত টিটি সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অপরদিকে, অবরোধের কারণে রাজশাহীর ভদ্রা ও ফ্লাইওভারের মাঝে দুই ঘণ্টা ধরে আটকে আছে বনলতা এক্সপ্রেস। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: