[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ১২ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৬, ২০:২২

নিখোঁজ আব্দুল্লাহ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই নূরানী একাডেমি থেকে বের হওয়ার পর আব্দুল্লাহ (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল প্রায় ৫টার দিকে চাঁদলাই নূরানী একাডেমি থেকে বের হয় আব্দুল্লাহ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ আব্দুল্লাহ সদর উপজেলার চকআলম খাখারিপাড়া গ্রামের আমিরের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি আব্দুল্লাহর সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত ০১৭৩১-৪৫২০৯৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

শিশুটির পরিবার তার দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার সহযোগিতা কামনা করেছে।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর