প্রকাশিত:
৮ জুলাই ২০২৬, ১৬:৩৯
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শের মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (০৮ জুলাই) সকাল ১১টার দিকে নেকজান বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শের মোহাম্মদ উপজেলার চরধরম গ্রামের মৃত আলী জান লায়েক ছেলে।
স্থানীয়রা জানান, বাইসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনার পর ভোলাহাট থানা পুলিশ মোটরসাইকেল চালক সুরানপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. ময়েন আলী (১৯) কে আটক করেছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: