[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ জুলাই ২০২৬, ১১:৪৪

ছবি: সংগ্রহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল করিম (৬৮) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ড থেকে তিনি নিখোঁজ হন।

পরিবার সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম কিডনি জটিলতা ও ব্রেন স্ট্রোকজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার ভোরে তাকে ওয়ার্ডে না পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি লুঙ্গি এবং গায়ে ছিল একটি স্যান্ডো গেঞ্জি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি মো. আব্দুল করিমের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৭২৪-৫৫০৮১৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ: মো. আখের আলী মাস্টার (নিখোঁজ ব্যক্তির ভাই)
📞 ০১৭২৪-৫৫০৮১৫

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর