[email protected] ঢাকা | সোমবার, ২৯শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম, অতঃপর বিয়ে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ জুন ২০২৬, ২২:০০

ছবি: সংগ্রহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে এক বিধবা নারীর ঘরে স্থানীয়দের হাতে আটক হন সেলিম রেজা নামের এক মসজিদের ইমাম। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে ওই নারীর প্রস্তাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে, শনিবার (২৭ জুন) দিনগত রাত ১টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইমাম সেলিম রেজা একই উপজেলার নলছিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১০ বছর ধরে দেড়াগাঁতী মধ্যপাড়া গ্রামে জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানায়, ইমাম সেলিম রেজা গভীর রাতে দেড়াগাঁতী মধ্যপাড়া গ্রামের এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক হয়। পরে তারা বিয়ে করার কথা জানান। এরপর আজ দুপুরে স্থানীয় মুরুব্বিরা বসে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন করেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে অভিযুক্ত ইমাম সেলিম রেজা বলেন, দেড় মাস আগে থেকেই ওই বিধবা নারীর সঙ্গে তার নিয়মিত মুঠোফোনে কথা হতো। কিন্তু গত রাতে তার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা আমায় আটক করে। পরে মুরুব্বিদের মাধ্যমে আমরা বিয়ে করেছি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বিষয়টি আমরা মুঠোফোনে জেনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। পরে খোঁজ নিয়ে জেনেছি স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে তারা বিয়ে করেছেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর