প্রকাশিত:
২৭ মার্চ ২০২৬, ১৪:৫৭
চাঁপাইনবাবগঞ্জে সিএনজি ও মাহিন্দ্রা চালক এবং সাধারণ শ্রমিকদের ওপর মহানন্দা টোল প্লাজা কর্তৃপক্ষের সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টোল আদায়ের নামে সাধারণ শ্রমিকদের ওপর অহেতুক হয়রানি ও হামলা চালানো হচ্ছে। বিশেষ করে টোল কর্তৃপক্ষের নির্দেশে একদল সন্ত্রাসী বাহিনী সাধারণ শ্রমিক সদস্যদের ওপর নৃশংস হামলা চালিয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত শ্রমিক নেতারা। এছাড়া তারা আরোও দাবি করেন, মহানন্দা সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে গেছে। কিন্ত সাধারন শ্রমিকদের রক্ত ও ঘামের টাকা তারা শোষন করছে। তাই আগামী দিনে এই সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান তারা।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আসগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন রুটের মাহিন্দ্রো ও সিএনজি চালকরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনের ব্যানারটিতে হামলার শিকার শ্রমিকদের বেশ কিছু ছবিও দেখা যায়। এই সময় "শ্রমিক ঐক্য জিন্দাবাদ" স্লোগানে উত্তাল হয়ে ওঠে মানববন্ধন এলাকা।
এছাড়া এই সময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেসবাউল হক মারুফ, সাংগঠনিক সম্পাদক রাহুল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি মোঃ ইয়াকুব আলী, এবং জেলা সহসভাপতি ইব্রাহিম খলিলসহ প্রমুখ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: