[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৭:০৪

প্রতিকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সংসদীয় তিনটি আসনের ১৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নামবেন প্রচার-প্রচারণায়।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় প্রার্থীদের প্রতীক প্রদান করেন জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। 

এ উপলক্ষে রিটার্নিং অফিসারের কাযালয়ে ছিলো প্রার্থীদের সরব উপস্থিতি।

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞাকে (ধানের শীষ), জামায়াতের ড. কেরামত আলীকে (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আফজাল হোসেনকে (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের  মোঃ আব্দুল হালিমকে (ছড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মোঃ শামসুল হোদা মোমবাতি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মনিরুল ইসলামকে (হাতপাখা) প্রতীক পেয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) বিএনপির মোঃ আমিনুল ইসলামকে ধানের শীষ, জামায়াতের ড. মিজানুর রহমানকে দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মু. খুরশিদ আলমকে লাঙ্গল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোঃ সাদেকুল ইসলাম (কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের  মোঃ  ইব্রাহিম খলিল (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

অপরদিকে চাঁপাইবাবগঞ্জ-৩ আসনে বিএনপি’র মোঃ হারুনুর রশীদ ধানের শীষ , জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা, জেএসডি’র মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমনকে তারা, গণ অধিকার পরিষদের  মোঃ শফিকুল ইসলামকে ট্রাক ও ইসলামী আন্দোলনের মোঃ মনিরুল ইসলামকে (হাতপাখা) বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান  জানান। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন  শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ৫৯বিজিরি অধিনায়ক রে. কর্ণেল গোলাম কিবরিয়া, পুলিশ সুপার গৌতম বিশ্বাসসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর