[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে ট্রাক্টারের নিচে চাপা পড়ে একজন নিহত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৬, ১৫:৫৮

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খাসপাড়া এলাকায় একটি মাটি ভর্তি ট্রাক্কারের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

শুক্রবার সকালে ভোলাহাট উপজেলার খাসপাড়া  গ্রামের মান্নুমোড় এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তির নাম মিলন আলী।

ভোলাহাট থানার এস আই খাইরুল ইসলাম জানান, সকালে  ফতেপুর খাসপাড়া গ্রামে মাটি ভর্তি ট্রলির ধাক্কায় বিপরীত দিক থেকে  যাওয়া একটি মোটরসাইকেল আরোহী মিলনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের অনুরোধ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাক্করটি থানায় নেয়া হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আ.ও/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর