[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮ সেনাসদস্য

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১২:১২

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা। ছবি: সংগ্রহীত

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দল রাতে টহল দিচ্ছিল। পরে তাদের বহনকৃত গাড়িটি মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কের পাশের খালে পড়ে যায় ট্রাক ও সেনাবাহিনীর গাড়িটি। এ সময় ৮ সেনাসদস্য আহত হন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, মোহনপুর থানার মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ৮ সেনাসদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি। আইনগত বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর