[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ২১:১৮

পুরুস্কার বিতরন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কতৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ জুলাই) সকাল দশটায় উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাই নবাবগঞ্জ শিক্ষা অফিস আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি।

এই সময় বক্তব্য রাখেন, আলিনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলি, রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, চৌডালা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট একরামুল হক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী মনিটোরিং অফিসার শাহদাৎ হোসেন, অভিভাবক রুহুল আলি, চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম, রহনপর ইউসুফ আলি সরকারি কলেজের ছাত্র মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে

সঞ্চালনা করেন সারওয়ার জাহান সুমন। অনুষ্ঠানে মোট উনচল্লিশ জন কে পুরস্কার বিতরণ করা হয়।

রাব্বি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর