[email protected] ঢাকা | সোমবার, ২৯শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চোরাকারবারীদের ধাওয়া করতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফাঁকা গুলি, ১০ টি মহিষ জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১১:০১

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে দুই রাইন্ড ফাঁকা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এই সময় চোরাকারবারীরা পালিয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০ টার দিকে সদর উপজেলার বাখের আলী সীমান্তে এই গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাটে অভিযানে চালায় বিজিবি সদস্যরা। এসময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পেয়ে তাদের ধাওয়া করতে গিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। গুলির শব্দে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০ টি মহিষ জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, জব্দকৃত মহিষগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরাকারবারিদের বেশি দূর ধাওয়া করতে পারেনি টহলরত বিজিবি সদস্যরা। ফলে তাদের কাউকে আটক করা যায়নি। এই ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর