[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ আসছেন এনসিপি'র নেতারা

চাপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৯:৫২

ছবি: সংগ্রহীত

'জুলাই গণ-অভ্যুত্থান'-এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শীর্ষক এ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।

কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জে আসছেন এনসিপি'র কেন্দ্রীয় নেতাদের। এদিন সকাল ১১.৩০ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে এনসিপি নেতাদের অবস্থান করার কথা রয়েছে।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সামান্তা সারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় সদস্য, প্রচার ও প্রকাশন সেল সম্পাদক আসিফ মোস্তফা জামাল (নেহাল)

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে জুলাই আন্দোলনের প্রাণ কেন্দ্র শান্তি মোড় থেকে কলেজ চত্বর (সেন্টু মার্কেট এর সামনে) পর্যন্ত আমাদের পায়ে হেঁটে দেশ গড়তে জুলাই পদযাত্রা হবে। কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে পথসভা।

পথসভা ও পদযাত্রার রোড ম্যাপ: শান্তি মোড়- বাতেন খাঁ মোড়- নিমতলা মোড়- বড় ইন্দারা মোড়- গাবতলা মোড়- মার্কেট চত্বর- কলেজ চত্বর।

ডেস্ক/ই.ই

 

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর