[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ০০:২৪

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
 
রবিবার (১৫ জুন) বিকেল ৫ টা ২৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বিদিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত শিক্ষার্থী জেলার শিবগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। 
 
রেলপুলিশের সূত্র থেকে জানা যায়, মল্লিাকা (আইআর) ট্রেনটি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পকিছু দূরে বিদিরপুর এলাকায় বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে সেলিনা খাতুন কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
 
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ আশীষ সরকার জানান, ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সেলিনা খাতুন আত্মহত্যা করতে পারেন। তার ব্যাগের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজশাহী কলেজের অনার্স ভর্তি পরীক্ষার কাগজপত্র ছিল বলেও জানান তিনি।
 
এমএএ/আআ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর