[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে সীমান্তে ১৭ জনকে বিএসএফের পুশ ইন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ মে ২০২৫, ০০:০৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

মঙ্গলবার (২৭ মে) সকালে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

বিজিবির মাধ্যমে আটক হওয়া এসব নারী-পুরুষ ও শিশুদের গোমস্তাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

গোমস্তাপুর উপজেলার উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান জানান, আজকে সকাল ভারতের চিলারপাড়া এলাকা দিয়ে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। পরে  সাড়ে ০৬ টার দিকে বিজিবির টহল টিম আটক করেছে। সীমান্ত বিজিবির টহল  কার্যক্রম স্বাভাবিক আছে এবং সীমান্তের অবস্থা ভালো আছে।

এ নিয়ে বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও  নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক ফোন রিসিভ করেনি।

এবিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, বিএসএফের পুশ ইন করা ১৭ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি এবং তারা সবাই বাংলাদেশী। তাদের বিষয়ে আইনী পদক্ষেপ প্রকিয়াধীন আছে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর